অষ্টম শ্রেণী পাশে চাকরি,শুধু ইন্টারভিউ দিয়ে।পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে নিয়োগ | West Bengal Govt Job Vacancy 2021


বেকার ছেলে/মেয়েদের জন্য খুশির খবর। রাজ্যে ইতিমধ্যেই নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।যেখানে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই,শুধু ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো… 


Memo No:- CMSDH/Anat/Office/1103 

বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে-25/01/2021 এ।

 পদের নামঃ Laboratory Attendant (Dom)

 শিক্ষাগত যোগ্যতাঃ– শুধুমাত্র অষ্টম শ্রেণি পাশ থাকলেই আবেদন করা যাবে। 

নিয়োগ করা হচ্ছেঃ– College of Medicine and Sagore Dutta Hospital,578, B.T Road, Kamarhati, Kolkata- 700058 

পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।


 প্রার্থী বাছাইঃ– কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই এই পদে নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে।

 ডকুমেন্টঃ এখানে আবেদন করার জন্য যে সমস্ত কাগজের জেরক্স লাগবে,তা হলো- 

১) Proof Residence( Passport/Voter Card / Aadhar Card /Electric Bill/ Telephone Bill/ Driving Licence /Bank Passbook etc) 

২) Proof Of Identity (Pan Card/ Voter Id Card / Aadhar Card /Bank Passbook etc)

 ৩) Proof Of Cast ( SC/ST/OBC Certificate) if any. 

৪) Proof Of Age ( Birth Certificate /School Leaving Certificate etc)

 ৫) Experience Certificate From an appropriate authority. if any. 

বয়সঃ আবেদনকারীর বয়স থাকতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুয়ায়ী SC/ST/OBC বয়সের ছাড় পাবেন।

 বেতনঃ এই পদে সরকারি বেতন যেটা রয়েছে সেটাই দেওয়া হবে।বিজ্ঞপ্তিতে কোনো উল্লেখ নেই বেতনের। 

আবেদন পদ্ধতিঃ– আবেদন করতে হবে অফলাইনে। তবে ফর্ম আগে কোথাও জমা করতে হবে না।ইন্টারভিউ এর দিন ফর্ম ফিলাপ করে সমস্ত ডকুমেন্টস একসাথে করার পর নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত হতে হবে।

ওয়েবসাইট লিংকঃ- www.cmsdh.edu.in & www.wbhealth.gov.in ইন্টারভিউ স্থান,তারিখ ও সময়ঃ ইন্টারভিউ হবে 02/02/2021 এ। ঠিকানা- College of Medicine and Sagore Dutta Hospital,578, B.T Road, Kamarhati, Kolkata- 700058 এখানে যেতে হবে ঠিক ৯.৩০ মিনিটে (পরীক্ষা কেন্দ্রে)